সব গেমে এক্সপার্ট, কোনো গেমে মাস্টার না: বাংলাদেশের প্রো গেমারদের 'স্পেশালাইজেশন সমস্যা'
পশ্চিমের প্রো গেমাররা একটা গেমে বছরের পর বছর ঢেলে দেন, আর বাংলাদেশের প্রতিভাবান গেমাররা একই সময়ে তিন-চারটা গেম খেলে বেড়ান। এই পার্থক্যটা কোথা থেকে আসছে, আর এটা কি আসলেই সমস্যা?